আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কামরাঙ্গীরচরে গণধর্ষণ মামলায় ৪ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আমার দেশ অনলাইন

কামরাঙ্গীরচরে গণধর্ষণ মামলায় ৪ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
ফাইল ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে গণধর্ষণ মামলায় চার যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪–এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া চার আসামি হলেন শহিদুল ইসলাম (২৩), সাইফুল ইসলাম (২৫), নিজাম (২৪) ও মনির হোসেন ওরফে সেন্টু (২৬)।

বিজ্ঞাপন

এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এরশাদ আলম। তিনি জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...