যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭

যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার পুলিশ।

বিজ্ঞাপন

রোববার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ডালিম, মুজাহিদুল ইসলাম (২৯), মো. ইউসুফ, সুলতান আহম্মদ, মো. ইদ্রিস মিয়া (৬৫), মো. শান্ত (৪০), মো. স্বপন (৫০), তপন (৪২), মো. তুহিন (২৭), আরাফাত (১৯), জয় দাস (২৪), মো. অপু (২৫), মো. মারুফ হাসান (২৬), মো. নয়ন (২৬), মো. রাব্বি (২৪), মো. বিল্লাল (৩০) ও মো. সোহেল (৪৮)।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানার পুলিশ ।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন