কোকেনসহ গ্রেপ্তার বিদেশিনী ৫ দিনের রিমান্ডে

কোকেনসহ গ্রেপ্তার বিদেশিনী ৫ দিনের রিমান্ডে

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ কোটি টাকা মূল্যের সাড়ে ৮ কেজি কোকেনসহ গ্রেপ্তারে ঘটনায় দায়ের করা মামলায় গায়ানার নাগরিক এস এম কারেন পিটুলা স্টাফলির পাঁচদিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এ আদেশ দেন। এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিজ্ঞাপন

গত ২৫ আগস্ট সোমবার দিবাগত রাতে দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটটি ঢাকায় অবতরণ করেন পিটুলা। এ সময় কোকেনসহ ওই বিদেশি নাগরিককে আটক করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আদালত সূত্রে জানা যায়, দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে থাকা এক যাত্রী মাদক চোরাচালানে সম্পৃক্ত। গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নেয়। উড়োজাহাজটি সোমবার দিনগত রাত আড়াইটার দিকে বিমানবন্দরে অবতরণ করে। শুল্ক গোয়েন্দারা সঙ্গে সঙ্গে যাত্রীর পরিচয় নিশ্চিত হন। পরে ইমিগ্রেশন সম্পন্ন করে যাত্রীকে ব্যাগেজসহ গ্রিন চ্যানেলে এনে স্ক্যানিং ও তল্লাশি করা হয়। তল্লাশির সময় যাত্রীর লাগেজে তিনটি প্লাস্টিকের জার পাওয়া যায়। জারের ভেতর থেকে ২২ পিস ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো কোকেন উদ্ধার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন