আবারও পেছালো জামায়াত নেতা এটি এম আজহারের রিভিউ

আবারও পেছালো জামায়াত নেতা এটি এম আজহারের রিভিউ

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রিভিই শুনানি আবারো পিছালো। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে বৃহস্পতিবার রিভিউ শুনানি হবার কথা ছিল। আপিল বিভাগের কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য ৯ নম্বর সিরিয়ালে ছিল।

কোর্ট সূত্র জানায়, রিভিই শুনানিটি আগামী ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উঠার সম্ভাবনা রয়েছে। বিগত হাসিনা সরকারের সময় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় দেন ।

বিজ্ঞাপন

আদালতে রিভিউ আবেদনের পক্ষে থাকবেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।  তার সাথে থাকবেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন