জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামে শহীদ ওয়াসিম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
বিজ্ঞাপন
এর আগে গতকাল সকালে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কারাগার থেকে ফজলে করিম চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গত ১৬ ফেব্রুয়ারি জুলাই-আগস্টে গণহত্যার মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

