আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, সমন জারি

স্টাফ রিপোর্টার

নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, সমন জারি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো সহ মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে করা মামলায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে তার বিরুদ্ধে এ সমন জারি করেন। এর আগে সকালে রমনা থানার জাতীয়তাবাদী দলের সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে মামলাটি গ্রহন করেন। এরপর নাসিরুদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে ওই সমন জারি করেন বিচারক।

বিজ্ঞাপন

মামলায় বাদী পক্ষের আইনজীবী ঢাকার বারের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় নাসিরুদ্দীন পাটওয়ারীরর বিরুদ্ধে তিনটি ধারায় অভিযোগ আনা হয়। তবে আদলাত মানহানিসহ দু'টি ধারা আমলে নিয়ে মামলাটি গ্রহণ করেছেন। এ মামলায় নাসিরুদ্দিন পাটোয়রির বিরুদ্ধে সমন জারি করেছেন আদলাত।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, আসামি নাসিরুদ্দীন পাটওয়ারীর গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি নিয়ে মির্জা আব্বাসের সাথে বিপুল ভোটে হেরে যায়। নির্বাচনের সময় এই আসামি বিভিন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন।

নাসিরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরও বেশী করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি দিয়ে আসছেন।

সর্বশেষ গত ৫ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এ বাদী দেখেন নাছির উদ্দিন পাটোয়ারীর মানহানিকর হুবহু বক্তব্যে কয়েকটি অনলাইন নিউজ মিডিয়াতে এসেছে।

এসব বক্তব্যগুলো অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয় কাজ। এসব বক্তব্য গুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক ও ইউটিউব-এ ভাইরাল করে দিয়ে মির্জা আব্বাসের সম্মান ক্ষুন্ন হচ্ছে।

আরও বলা হয়, আসামির এসব বক্তব্য ফেসবুককে বাদী ও মির্জা আব্বাস বিস্মিত হয়েছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ নাছির উদ্দিন পাটোয়ারী এসব বক্তব্য দেখেছেন।

নাসিরুদ্দীন পাটওয়ারী উদ্দেশ্যে প্রনোদিত ভাবে এবং ইচ্ছাকৃত ভাবে একের পর এক বাদী ও মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ারে কালিমা লেপনের জন্য মিথ্যা বানোয়াট বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে সকল প্রকার শিষ্টাচার সভ্যতার রীতিনীতি বহিঃভূত এবং মানহানিকর বলে বাদী অভিযোগ উল্লেখ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন