সাবেক সেনা কর্মকর্তা মাসুদ চৌধুরীকে গ্রেপ্তার দেখালো ট্রাইব্যুনাল

স্টাফ রিপোর্টার

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ চৌধুরীকে গ্রেপ্তার দেখালো ট্রাইব্যুনাল

জুলাই বিপ্লবের সময় ফেনীতে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক সেনা কর্মকর্তার লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছে ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। ট্রাইব্যুনাল এর অপর দুই সদস্য হলেন বিচারক মঞ্জুর বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবির।

বিজ্ঞাপন

এদিন মাসুদ চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন মিজানুল ইসলাম। তিনি মাসুদ চৌধুরীকে এই গ্রেপ্তার দেখানোর আবেদন করেন এবং একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রার্থনা করেন। ট্রাইব্যুনাল তার আবেদন মঞ্জুর করে। একইসঙ্গে আগামী ২১ জুলাইয়ের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এরআগে গত ২৯ মার্চ মাসুদ চৌধুরীর বিরুদ্ধে এ মামলায় প্রোডাক্টশন ওয়ারেন্ট জারি করে ট্রাইব্যুনাল। একইসঙ্গে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়। কিন্তু অন্য মামলায় রিমান্ডে থাকায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা যায়নি। এরপর আজকে তাকে হাজির করা হয়।

গত ২৪ মার্চ ভোর রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...