আসামির আইনজীবীকে ট্রাইব্যুনাল চেয়ারম্যান

মামলা পেছানোর চেষ্টা করলে আপনাকেও শাস্তির আওতায় আনা হবে

মামলা পেছানোর চেষ্টা করলে আপনাকেও শাস্তির আওতায় আনা হবে

রংপুরে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত কনস্টেবল সুজন চন্দ্র রায়ের আইনজীবীকে সোমবার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরী বলেন, মামলার কার্যক্রম পেছানোর চেস্টা করলে আপনাকেও শাস্তির আওতায় আনা হবে।

রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি আজ শেষ হবার পর, আসামি পক্ষের শুনানি আগামীকাল মঙ্গলবার নিধারণ করে । কিন্তু এ সময় আসামি পক্ষের আইনজীবী তাদের প্রস্তুতির জন্য আরও সময় চান। কিন্তু ট্রাইব্যুনাল বলেন তারা মামলার স্বার্থে ধারাবাহিকভাবে শুনতে চান। পরে ট্রাইবুনাল আসামি চন্দ্র রায়ের আইনজীবীকে সবার পরে বক্তব্য উপস্থাপনের সুযোগের কথা বলেন।

বিজ্ঞাপন

এদিন সকালে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করে ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়।

গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামনে পার্ক মোড়ে পুলিশে গুলিতে শহীদ হন বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ। গত ৩০ জুন আলোচিত এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওইদিন ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন