হাইকোর্ট মাজার ও মসজিদ ভবনের পুনঃনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হবে।
ভিত্তিপ্রস্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক এবং অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন ডেপুটি রেজিস্টার এ এইচ এম তোয়াহা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

