মানবতাবিরোধী অপরাধের আসামিদের আশ্রয়দাতারও বিচার হবে: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের আসামিদের আশ্রয়দাতারও বিচার হবে: চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত।

বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয় দিলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এক্ষেত্রে আশ্রয়দাতার বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিয়ে বিচার ও শাস্তির সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বুধবার তিনি সাংবাদিকদের বলেন, কোনো অপরাধীকে যদি কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান আশ্রয় এবং প্রশ্রয় দেয়, এটি সেই আশ্রয়দাতা এবং প্রশ্রয়দাতা ব্যক্তির বা সংগঠনের একটি ব্যক্তিগত দায় এবং এটার জন্য দণ্ডবিধিতে, বাংলাদেশ পেনাল কোডের একটা সুস্পষ্ট অপরাধ।

তিনি আরো বলেন ‘সেই জন্য আলাদা বিচারের সম্মুখীন করা যেতে পারে, যারা এই আসামি বা অপরাধীদের আশ্রয় এবং প্রশ্রয় দেবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন