শরীয়তপুরের জাজিরার আলোচিত পঞ্চম শ্রেণির ছাত্রী রিমা হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা বাতিল করে দুজনকে খালাস এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার সকালে বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন— আব্দুল লতিফ সরদার ও মজিবর রহমান।
২০১৭ সালের ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলার জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের আহাম্মেদ চৌকিদার কান্দি গ্রামের ইলিয়াস চোকদারের মেয়ে রিমা আক্তার নিখোঁজ হয়।
পরে ১৩ সেপ্টেম্বর বিকালে নাওডোবা মজিদ হাওলাদারকান্দি গ্রামের খোকন হাওলাদারের পরিত্যক্ত ভিটায় পাটকাটি দিয়ে ঢাকা ক্ষতবিক্ষত অবস্থায় রিমার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওই শিশুর বাবা ইলিয়াস চোকদার ১৪ সেপ্টেম্বর বাদী হয়ে জাজিরা থানায় ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। ২০১৯ সালের ৭ মে শিশু রিমাকে ধর্ষণের পর হত্যার দায়ে চারজনকে ফাঁসির আদেশ দেয় শরিয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
এমবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


