সাবেক মেয়র আতিকুলসহ ১০ জনকে ট্রাইব্যুনালে হাজির

সাবেক মেয়র আতিকুলসহ ১০ জনকে ট্রাইব্যুনালে হাজির

জুলাই গণহত্যা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ৯ জনকে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ মে তারিখ পরবর্তী দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

এ মামলায় প্রসিকিউশন পক্ষ জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করলে ট্রাইব্যুনাল আগামী ১৬ মার্চ উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মজিবুর রহমানকে এবং উত্তরা এলাকার ডিবির সাবেক এসি জাভেদ ইকবালকে ১৮ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন।

অন্যদিকে প্রসিকিউশন পক্ষ রামপুরা এলাকার তিনজন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করলে ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেন।

প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চীফ প্রসিকিউটর মো তাজুল ইসলাম। এ সময়ে উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মোঃ মিজানুল ইসলাম, বি এম সুলতান মাহমুদ, গাজী এম এইচ তামিম, মোঃ শহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, ব্যারিস্টার মইনুল করিম এবং তারেক আব্দুল্লাহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন