ইশরাককে মেয়র শপথ না পড়াতে রিট

ইশরাককে মেয়র শপথ না পড়াতে রিট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন- ডিএসসিসি’র মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাককে ঘোষণা করে দেয়া রায় স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

আগামী রোববার হাইকোর্টের একটি বেঞ্চে এ সংক্রান্ত রিটটির শুনানি হতে পারে।

বিজ্ঞাপন

ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা মামুনুর রশিদ নামে এক ব্যক্তি রিটটি করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাজী আকবর আলী তার হয়ে রিটটি করেন।

রিটে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ থেকে বিরত রাখার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে নির্দেশ প্রদানের আবেদন করা হয়েছে।

পাশাপাশি রিটে আইন, প্রতারণামূলক রায় ও ডিক্রির জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আদেশ প্রার্থনা করা হয়।

উল্লেখ্য, গত ২৭ মার্চ পলাতক তাপসকে অবৈধ ঘোষণা করে বিএনপি নেতা ইশরাককে মেয়র হিসেবে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন