জুলাই গণহত্যা

হাসিনার বিচারকাজ সম্প্রচারের প্রস্তুতি সম্পন্ন

হাসিনার বিচারকাজ সম্প্রচারের প্রস্তুতি সম্পন্ন
সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা-মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিচারকাজ ট্রাইব্যুনালে সম্প্রচারের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ রোববার দুপুর ১২টার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। এ আনুষ্ঠানিক বিচার শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আদালতের অনুমোদন সাপেক্ষে সরাসরি বিটিভি ও ট্রাইব্যুনালের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হবে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...