আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আতিকুর রহমান নগরী

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার (কনটেম্পট অব কোর্ট) অভিযোগ করেছে প্রসিকিউশন।

বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বারবার এই অভিযোগ করা হয়।প্রসিকিউটর গাজি এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে শনিবার একটি বেসরকরি একটি চ্যানেলের মুক্তবাক অনুষ্ঠানে তিনি ‘এই ট্রাইব্যুনালের বিচার মানি না’ শীর্ষক মন্তব্য করেন।

এদিকে বিভিন্ন মন্তব্যের জেরে গত ২৬ আগস্ট তিন মাসের জন্য ফজলুর রহমানের দলীয় সব পদ স্থগিত করে বিএনপি। পদ স্থগিত থাকা অবস্থায় কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে ফজলুর রহমানকে মনোনয় দেয় বিএনপি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন