অবরুদ্ধ ব্যাংক হিসাবগুলো ডিজিএফআইয়ের, সাবেক ডিজি হামিদুলের নয়: দুদক

অবরুদ্ধ ব্যাংক হিসাবগুলো ডিজিএফআইয়ের, সাবেক ডিজি হামিদুলের নয়: দুদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) হামিদুল হকের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন আদালত।

বিজ্ঞাপন

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম আমার দেশকে জানান, ডিজিএফআই এর চারটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট প্রতিষ্ঠানের নামে না হয়ে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠান প্রধানের নামে হওয়ায় করণিক ত্রুটির কারণে ঐ একাউন্টসমূহ ব্যক্তিগত অ্যাকাউন্ট হিসেবে অবরুদ্ধ হয়েছে। এটি একটি তথ্যসূত্রগত ত্রুটি যা সংশোধন করা হচ্ছে।

জানা গেছে, দুদক বুধবার লিখিতভাবে আদালতকে জানিয়েছিল, হামিদুল হকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি তার ব্যাংক হিসাবের টাকা উত্তোলনের চেষ্টা করছেন। হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ চায় দুদক। শুনানি নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন ওই চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন