ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ইতোমধ্যে ঘোষণা করেছে নারী ওয়ানডে বিশ্বকাপ দল। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হতে যাওয়া এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের দল এখনই ঘোষণা করছে না বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। তিনি জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে নারী ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড।
এই বিশ্বকাপ খেলতে আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাবে বাংলাদশ দল। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ ও প্রথম ম্যাচ খেলে ভারতে আসবে লাল-সবুজ প্রতিনিধিরা। পরে একটি ম্যাচ খেলতে আবারও শ্রীলঙ্কায় যাবে নিগার সুলতানা জ্যোতির দল।
নারী ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াডে থাকবে না কোনো চমকÑএমনটাই জানিয়েছেন সাজ্জাদ আহমেদ শিপন। তিনি বলেন, ‘আমাদের বর্তমান স্কোয়াডে থাকা ১৮-২০ জনের মধ্য থেকেই বিশ্বকাপ দল দেওয়া হবে। বাইরে থেকে আপাতত কোনো ক্রিকেটারকে বিশ্বকাপের জন্য বিবেচনায় নেওয়া হচ্ছে না।’
এছাড়া বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘প্রস্তুতি ভালো হচ্ছে। এরচেয়ে ভালো কিছু সম্ভব হলে হয়তো আরো ভালো হতো। তবে সীমাবদ্ধতার মধ্যে সেরা প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

