সাম্প্রতিক সময়ে সরকারি আইন কর্মকর্তাদের বিভিন্ন মামলায় প্রভাব বিস্তারের অভিযোগ উঠে আসছে। তাই হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের দায়িত্বের বাইরে অন্য বেঞ্চে গিয়ে কোনো মামলায় প্রভাব বিস্তার না করার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানান, অ্যাটর্নি জেনারেল মহোদয়ের গোচরীভূত হয়েছে যে, বিভিন্ন আদালতে কর্তব্যরত কতিপয় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলরা নিজ নিজ আদালত ছেড়ে অন্য আদালতে কোর্ট চলাকালীন উপস্থিত হয়ে অপরাপর বিভিন্ন মামলায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেন।
সংশ্লিষ্ট সবাইকে আদালত চলাকালীন নিজ নিজ আদালত ব্যতীত অন্য কোনো আদালতে গমন না করতে নির্দেশক্রমে অনুরোধ জানানোর কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

