মুরাদনগরের সেই ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ

মুরাদনগরের সেই ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ

কুমিল্লার মুরাদনগরে ধর্ষিতা নারীর নিরাপত্তা নিশ্চিতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও-ছবি ২৪ ঘণ্টার মধ্যে সরাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিজ্ঞাপন

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত একটি রিটের পরিপ্রেক্ষিতে রোববার রুলসহ এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী মীর এ কে এম নূরুন্নবী আজ রিটটি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান আমার দেশকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভুক্তভোগী নারীর ভিডিও–ছবি কেন সরানোর নির্দেশ দেওয়া হবে না এবং তাঁর নিরাপত্তা নিশ্চিতের কেন নির্দেশ দেওয়া হবে না, তা রিটের রুলে জানতে চাওয়া হয়েছে। যাতে ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ও সামাজিক মাধ্যম থেকে ভুক্তভোগীর ভিডিও–ছবি ২৪ ঘণ্টার মধ্যে সরাতে নির্দেশ দেয় হাইকোর্ট। এ মামলার তদন্তের অগ্রগতি আগামী ১৪ জুলাই আদালতকে জানাতে বলা হয়েছে।

এর আগে এ ঘটনায় করা মামলার প্রধান আসামি ফজর আলীকে (৩৮) রোববার সকালে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন