বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদন শোনেনি হাইকোর্ট। এ বিষয়ে স্পষ্ট জানিয়ে উচ্চ আদালত বলেছে, ‘আমরা বিসিবি নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করব না।’

রোববার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। ফলে নির্ধারিত সময়েই বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো আইনি বাধা রইল না।

বিজ্ঞাপন

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস এবং বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

শুনানি শেষে বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান সংবাদমাধ্যমকে জানান, ‘আদালত স্পষ্ট করে বলেছেন, আমরা বিসিবি নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করব না।’ এর আগে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি বিসিবি নির্বাচন স্থগিতের আর্জি জানিয়ে হাইকোর্টে এই রিট আবেদনটি দায়ের করেছিলেন।

এদিকে গত ১৬ মে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্যবিশিষ্ট বর্তমান অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে আরেকটি পৃথক রিট দায়ের করা হয়েছে। সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ ১২ জন ব্যক্তি যৌথভাবে এই রিট আবেদনটি দায়ের করেন। আবেদনকারী ১২ জনের মধ্যে দেশের ক্রিকেটের বেশ কয়েকজন পরিচিত মুখ রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ এবং খালেদ মাসুদ পাইলট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন