সাত মামলায় হাইকোর্টে দীপু মনির জামিন আবেদন

স্টাফ রিপোর্টার

সাত মামলায় হাইকোর্টে দীপু মনির জামিন আবেদন
ডা. দীপু মনি। ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সাত মামলায় জামিনের আবেদন করেছেন। এ বিষয়ে আজ হাইকোর্টের আদেশ দেওয়ার কথা রয়েছে।

বুধবার দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশ দেবে।

বিজ্ঞাপন

এর আগে রাজধানীর বিভিন্ন থানায় করা সাত মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন দীপু মনি। ওই জামিন আবেদনের ওপর মঙ্গলবার ২ জুন শুনানি শেষ হয়। শুনানি শেষে আদেশের জন্য আজ দিন ধার্য করেছেন হাইকোর্ট।

ডা. দীপু মনি বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার নির্দেশনাসহ প্রায় ৩৮টিরও বেশি মামলা রয়েছে।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন