৬১ জন আ. লীগপন্থি আইনজীবীর জামিন স্থগিত থাকবে: আপীল বিভাগ

৬১ জন আ. লীগপন্থি আইনজীবীর জামিন স্থগিত থাকবে: আপীল বিভাগ

বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিগত আওয়ামী লীগের সময় সাধারণ আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। একইসঙ্গে তাদের জামিনের বিষয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান, আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভুঁইয়া।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন