মাদক কারবারি নাজিম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো আদালত

স্টাফ রিপোর্টার

মাদক কারবারি নাজিম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো আদালত

রাজধানীর আরামবাগ এলাকায় ২৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারি মো. নাজিম উদ্দিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানান।

বিজ্ঞাপন

রায়ে যাবজ্জীবনের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। রায় ঘোষণার আগে কারাগারে থাকা এ আসামিকে আদালতে আনা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আবার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মতিঝিল থানাধীন আরামবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় আউটার সার্কুলার রোডের পাশে অবস্থিত এজিবি কলোনির সামনে থেকে মো. নাজিম উদ্দিনকে আটক করা হয়। তল্লাশির সময় তার হাতে থাকা একটি ব্যাগ এবং পরিহিত প্যান্টের পকেট থেকে মোট ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ১৪০টি ছোট পলিথিন প্যাকেটে রাখা এসব ইয়াবার মোট ওজন ছিল প্রায় ২ দশমিক ৮ কেজি। এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

এ ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা গত বছরের ৩০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ২৯ মার্চ তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলায় বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...