ডেসকোর সাবেক প্রকৌশলী জগদীশের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেসকোর সাবেক প্রকৌশলী জগদীশের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেসকোর সাবেক নির্বাহী পরিচালক (প্রকৌশল) জগদীশ চন্দ্র মণ্ডল ও তার স্ত্রী সবিতা মণ্ডলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপসহকারী পরিচালক আল আমিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, জগদীশ চন্দ্রসহ সংশ্লিষ্টদদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, অবৈধভাবে শত শত কোটি টাকার সম্পদ অর্জন ও অর্থপাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানের সময় গোপন সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন