স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির ও তার স্ত্রী ফাহিমা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, উবায়দুল মোকতাদির রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন মর্মে প্রাথমিকভাবে জানতে পেরেছে দুদক। অনুসন্ধানকালে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট উবায়দুল মোকতদির বর্তমানে ভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। তিনি জামিনে বের হয়ে দেশের বাইরে চলে যেতে পারেন। এছাড়া তার স্ত্রী ফাহিমা খাতুন যে কোনো সময় দেশের বাইরে চলে যেতে পারেন বলেও জানা গেছে।
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এজন্য তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।
এর আগে গত বছরের ৩১ অক্টোবর উবায়দুল মোকতাদিরকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

