ডাকসু নির্বাচন: প্রথম দিনে ফরম নিলেন ৭ প্রার্থী

ডাকসু নির্বাচন: প্রথম দিনে ফরম নিলেন ৭ প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে ৭ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে দুইজন এবং সদস্য পদে পাঁচজন প্রার্থী প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিজ্ঞাপন

এদিন সকাল থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়, যা চলবে আগামী ১৮ আগস্ট পর্যন্ত।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রার্থীরা সরাসরি মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

সংগ্রহ করা মনোনয়নপত্র আগামী ১৯ আগস্ট বিকেল ৩টার মধ্যে জমা দিতে হবে। হল সংসদের প্রার্থীরাও একই সময়ে সংশ্লিষ্ট হলের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন