আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

আমার দেশ অনলাইন

জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের ছাত্রী শারমিন জাহানের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার বিকেলে সাভারের ইসলামনগর এলাকায় ক্যাম্পাসসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শারমিন তার স্বামীর সঙ্গে ওই বাসায় বসবাস করতেন। দুপুরের দিকে বাসার ভেতরে তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছে। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা হাসপাতালে যান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম রাশিদুল আলম বলেন, বিষয়টি জানার পরপরই প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল ও হাসপাতালে প্রতিনিধিদের পাঠানো হয়েছে এবং পুলিশকে অবহিত করা হয়েছে।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। নিহত ছাত্রীর স্বামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...