চবির শাহজালাল হলে এসি উপহার দিল ছাত্রশিবির

চবির শাহজালাল হলে এসি উপহার দিল ছাত্রশিবির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের রিডিংরুমে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে দুটি দুই টন ক্ষমতাসম্পন্ন এয়ার কন্ডিশনার (এসি) উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার হলের রিডিংরুমে এসি দুটি উদ্বোধন করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি ও চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক রবিউল ইসলাম, শিক্ষা সম্পাদক সাজ্জাত হোসেন মুন্না, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক ওয়াহিদুল ইসলাম, চাকসুর সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমান এবং শাহজালাল হল শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল নোমান।

এসি স্থাপন প্রসঙ্গে শাখা ছাত্রশিবিরের সভাপতি ও চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, শাহজালাল হল শাখার উদ্যোগে হলের রিডিংরুম সংস্কারের পর সেখানে দুটি দুই টন ক্ষমতাসম্পন্ন এসি স্থাপন করা হয়েছে। এটি শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে পড়াশোনা ও ক্যারিয়ার গড়ার অনুকূল পরিবেশ তৈরি করবে।

তিনি আরো বলেন, রিডিংরুমটি সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ও পরিবারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে আশা করছেন তাঁরা।

শাহজালাল হল শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, নতুন রিডিংরুমে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য স্বস্তিকর পরিবেশ তৈরি করতে দুটি এসি স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে রিডিংরুমে মানসম্মত পরিবেশ ও শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন