স্কলারশিপসহ বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, ঢাকায় শিক্ষামেলা!

স্টাফ রিপোর্টার

স্কলারশিপসহ বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, ঢাকায় শিক্ষামেলা!

সেন্টার ফর এডুকেশনের আয়োজনে ‘স্টাডি অ্যাব্রড এডুকেশন এক্সপো ২০২৫’ এর ঢাকা পর্ব শুরু হচ্ছে শুক্রবার (৭ ফেব্রুয়ারি)। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর হোটেল স্যারিনাতে চলবে শিক্ষামূলক এ আয়োজন।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডাসহ বিশ্বের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকেরা সরাসরি কথা বলে জেনে নিতে পারবেন প্রয়োজনীয় সকল তথ্য।

বিজ্ঞাপন

বিনামূল্যে নিবন্ধন এবং মূল্যায়ন, ১০০% IELTS ক্যাশব্যাক, ১০,০০০ পাউন্ড পর্যন্ত স্কলারশিপ পেতে রেজিস্ট্রেশন করুন এই লিংকে:https://rb.gy/9u1smq

এছাড়াও এক্সপো আয়োজকদের কাছ থেকে জানা গেছে, এই এক্সপোতে বিদেশে পড়াশোনার বিভিন্ন সুযোগ এবং স্কলারশিপ সম্পর্কে ভালোভাবে জানতে পারবে শিক্ষার্থীরা। সরাসরি বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে কথা বলে ভর্তি প্রক্রিয়া, প্রোগ্রাম এবং ক্যাম্পাস জীবন সম্পর্কেও তারা জানতে পারবে। ভিসা এবং অ্যাপ্লিকেশন প্রক্রিয়ার জটিলতা সহজ করার জন্য থাকছে বিশেষজ্ঞ পরামর্শ।

সেন্টার ফর এডুকেশনের সিইও আব্দুল মোমেন জানিয়েছেন, ‘স্টাডি অ্যাব্রড এডুকেশন এক্সপো ২০২৫’ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি গেটওয়ে যেখানে তারা তাদের একাডেমিক স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় তথ্য এবং গাইডেন্স পাবেন।

কান্ট্রি ডিরেক্টর রনি রয় বলেন, এই এক্সপোটি আয়োজন করা হয়েছে যেন বিদেশে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের বিশেষভাবে সুবিধা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...