এইচএসসি ও সমমানের ফল ১৬ অক্টোবর

এইচএসসি ও সমমানের ফল ১৬ অক্টোবর

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৬ অক্টোবর প্রকাশ হতে পারে। আন্ত:শিক্ষা বোর্ড এই তারিখে ফল প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয় আবেদন করেছে।

বৃহস্পতিবার আন্ত:শিক্ষা বোর্ডের সভা সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত রয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডে আন্ত:শিক্ষা বোর্ডের পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২৬ জুন শুরু হয়ে ১৯ আগস্ট শেষ হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী।

এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা হয়। এতে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এখন সোয়া ১২ লাখ শিক্ষার্থী অধীর অপেক্ষায় রয়েছেন চূড়ান্ত ফলের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...