শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ডের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, হেড অফ ইংলিশ এন্ড স্কুল এডুকেশন দিপ্তী দাস উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন কার্যক্রম বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। তারা শিক্ষার উন্নয়নে তাদের অঙ্গীকার ও শিক্ষা কার্যক্রমে তাদের ভূমিকার কথা তুলে ধরেন। এছাড়া প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষকদের মানোন্নয়নে তাদের কর্মসূচির বিষয়েও তুলে ধরেন।
শিক্ষামন্ত্রী এ দেশের ইংরেজি শিক্ষার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের ভূমিকারও প্রশংসা করেন। ভবিষ্যতেও তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


