চট্টগ্রামে তৃতীয়বারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন সম্মেলন’ গত শনিবার আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ বলেন, সরকারি-বেসরকারি কলেজে সংযুক্ত শিক্ষক ও প্রদর্শক দেওয়া দরকার। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের অভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান বাধাগ্রস্ত হচ্ছে। এতে শিক্ষার গুণগতমান সার্বিকভাবে পিছিয়ে পড়ছে।
উপাচার্য সম্প্রতি বেশ কিছু কলেজ পরিদর্শনকালে দেখতে পান, কলেজগুলোতে ভয়াবহ শিক্ষক সংকট রয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য সরকারি কলেজগুলোতে সংযুক্ত শিক্ষক ও প্রদর্শক প্রদান এবং নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এনইউ স্কিল ডেভেলপমেন্ট ফোরাম এ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গাঙচিল মিউজিকের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল, ওমর গনি এমইএস কলেজের অধ্যক্ষ সরওয়ার আলম, গণ উন্নয়ন কেন্দ্রের পরিচালক আবু সায়েম জান্নাতুন নূর প্রমুখ।- সংবাদ বিজ্ঞপ্তি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

