'ইউজিসির কার্যক্রমকে জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন'

'ইউজিসির কার্যক্রমকে জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন'

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, কমিশনের নতুন ধরনের বিভিন্ন কার্যক্রমকে জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন।

এজন্য জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজনে তিনি কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) নেতৃবৃন্দ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে ইউজিসি চেয়ারম্যান এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি ড. মহিউদ্দিন আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক সামছুল আলম শিবলীর নেতৃত্বে সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও পাবলিক রিলেশন্স বিষয়ে অ্যাকাডেমিক প্রোগ্রাম চালুর বিষয়ে আলোচনা হয়েছে।

এ সময় বাপাজসের উপদেষ্টা আবুল কাসেম শিখদার এবং নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে

সহসভাপতি মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন খান, সমাজকল্যাণ সম্পাদক মোস্তাক জাহান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. ইফতেখার রাজু উপস্থিত ছিলেন।

বাপাজস নেতৃবৃন্দ ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদকে ক্রেস্ট ও সংগঠনের পরিচিতিপত্র হস্তান্তর করেন। এসময় চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন