মুজিবুর রহমান স্বর্ণপদক পেলেন ঢাবির ৬ শিক্ষার্থী

মুজিবুর রহমান স্বর্ণপদক পেলেন ঢাবির ৬ শিক্ষার্থী

এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত ও ফলিত গণিত বিভাগের ৬ শিক্ষার্থী। তারা হলেন- গণিত বিভাগের মো. মিনহাজ উদ্দিন তূর্য, শোভা ইসলাম ও শিমু আক্তার এবং ফলিত গণিত বিভাগের সাইফুল ইসলাম, নাফিয়া মল্লিক ও মো. ইব্রাহিম খলিল।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এএফ মুজিবুর রহমান গণিত ভবন মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে তাদের হাতে স্বর্ণপদক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বিজ্ঞাপন

এ সময় ড. নিয়াজ আহমদ খান বিজ্ঞানের অগ্রযাত্রায় গণিতের ভূমিকা তুলে ধরে বলেন, গণিতকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় ও বোধগম্য করে উপস্থাপন করতে হবে। গণিত ভীতি দূর করতে এ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাপলা শিরিনের সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাবির উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌস এবং এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নূরুল আলম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন