হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের, আটক ৪

প্রতিনিধি, হাবিপ্রবি

হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের, আটক ৪

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ আবরার ফাহাদ হল ও শহীদ নূর হোসেন হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে এবং ১০০-১২০ জনকে অজ্ঞাতনামা করে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

শুক্রবার (২২ মে ) মধ্যরাতে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলার এজাহার দাখিল করা হয়।

বিজ্ঞাপন

মামলার এজাহার থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র এবং লাঠিসোঁটা হাতে শহীদ নূর হোসেন হলের অভ্যন্তরে ভাঙচুর করে প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকার সরকারি সম্পদ নষ্ট করে। এ সময় হামলা করে সহকারী প্রক্টর মবিনুল ইসলামসহ তিনজন ছাত্রকে আহত করে এবং ভয়ভীতি প্রদর্শন করে। 

মামলায় নাম উল্লেখ করা সাত আসামী হলেন, ১. পদার্থবিজ্ঞান বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী আরাফাত হোসেন, ২. অ্যাকাউন্টিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী তাসরিফ ইসলাম প্রান্তিক, ৩. ফুড অ্যন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী নাইমুর রহমান দূর্জয়, ৪. ভেটেরিনারি অনুষদের ২০ ব্যাচের শিক্ষার্থী আসিফ হোসেন কাফি, ৫. রসায়ন বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মো. সোহেল রানা, ৬. অর্থনীতি বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী শাকির মাহমুদ, ৭. ভেটেরিনারি অনুষদের ২০ ব্যাচের শিক্ষার্থী সামিউল ইসলাম শামস। এছাড়া এই মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে ১০০-১২০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

মামলার বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরনবী জানান, মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...