রাজধানীর তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসায় ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও এলাকাবাসীর সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে মঙ্গলবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, তা'মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট জননেতা কাজী আতাউর রহমান লিটু, কাজী আতিকুর রহমান, সফিউল্লাহ সরদার, কাজী রুহুল আমিন, মাসউদুর রহমান প্রমুখ।
রমজানে তাৎপর্যের উপর আলোচনা করেন মাদ্রাসার মুফাস্সির মাওলানা আবুল কাসেম গাজী ও ফকীহ মুফতি মাওলানা মুহিউদ্দীন। ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাত্র সংসদের ভিপি আব্দুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা যাইনুল আবেদীন তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা প্রতিষ্ঠার পটভূমি এবং এলাকার সূধী ও সাধারণ মানুষের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বদর যুদ্ধের শিক্ষা ও রমজানের করণীয় বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। সব শেষে প্রধান অতিথির দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।#
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

