জুলাই যোদ্ধাদের ওপর হামলা: ঢাবি শিবিরের কর্মসূচি ঘোষণা

জুলাই যোদ্ধাদের ওপর হামলা: ঢাবি শিবিরের কর্মসূচি ঘোষণা

জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

বুধবার সংগঠনের ভেরিফায়েড ফেসবুকে ঘোষণা করা হয়েছে, গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

এর আগে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে ফ্যাসিবাদ এখনো নির্মূল হয়নি। আমাদের জুলাই সহযোদ্ধাদের ওপর হামলা কখনোই মেনে নিব না।

আমাদের লড়াই ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলা পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। পুলিশ, ইউএনওর গাড়ি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ও নেতাদের গাড়ি বহরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এর পর সেখানে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বর্তমানে সেখানে বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন