নেত্রকোণার পূর্বধলা ও আটপাড়া উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পূর্বধলার কান্দাপাড়া গ্রামে রাহাত হাসানের (৬) মৃত্যু হয়। সে ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। এদিন সকাল ১১টার দিকে আটপাড়া পাহাড়পুর গ্রামে নাফিসের (সাড়ে ৩) মৃত্যু হয়। সে ওই গ্রামের রিপন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় খেলাধুলার সময় পরিবারের সদস্যদের অজান্তে পাশের পুকুরের পানিতে পড়ে যায় রাহাত। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে পুকুর থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
অন্যদিকে, বাড়ির উঠানে খেলার একপর্যায়ে পাশের পুকুরের পানিতে পড়ে যায় নাফিস। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাতে পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বাড়ির আঙিনায় খেলাধুলার সময় পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় রাহাত। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণ সে মারা যায়।
আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কৌশিক দাস জানান, হাসপাতালে আনার আগেই নাফিস মারা গেছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

