ট্রাকের ধাক্কায় হ্যামকো কোম্পানির ডেলিভারিম্যান নিহত

ট্রাকের ধাক্কায় হ্যামকো কোম্পানির ডেলিভারিম্যান নিহত

সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় হ্যামকো কোম্পানির ডেলিভারি ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় আবু রায়হান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কে কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু রায়হান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে আবু রায়হান শ্যামনগর থেকে হ্যামকো কোম্পানির মালামাল নিয়ে নলতার দিকে যাচ্ছিলেন। কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে সড়কের ওপর ছিটকে পড়েন আবু রায়হান। এ সময় দ্রুতগামী ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পরই স্থানীয়রা ট্রাকটিকে আটকে রেখেছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন