ইউজিসির বাজেট বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ইউজিসির বাজেট বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ইউজিসির বাজেট বৃদ্ধিসহ ৪ দফা দাবির প্রেক্ষিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ মে) দুপুরে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে শুরু হয়ে বিজ্ঞান ভবন ও সামাজিক বিজ্ঞান ভবন ঘুরে রফিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা বলেন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ইউজিসি থেকে দ্রুত পর্যাপ্ত বাজেট পায়। কিন্তু আমরা তা পাই না। দেশের যেকোনো সংকটকালেই সবার আগে আমরা এগিয়ে যায় কিন্তু ইউজিসি বাজেটের সময় সবার পিছনে আমাদের রাখা হয়। ইউজিসির বৈষম্যের ছায়াতল থেকে বের হতে দেওয়া হয়না। আমাদের বাজেট বাড়ানোসহ সকল দাবি মেনে না নিলে জগন্নাথের ভয়ংকর রূপ দেখতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমরা চাই, বিশ্ববিদ্যালয় যদি চলে বিশ্ববিদ্যালয়ের মতো চলুক, অন্যথায় চিরতরে বন্ধ হয়ে যাক।

শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হলো

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভুক্ত করা।দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ এবং পুরান ঢাকায় ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ মে’র মধ্যে শুরু করা ।বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ১৫ দিন অন্তর দ্বিতীয় ক্যাম্পাস ও হল নির্মাণ কার্যক্রমের অগ্রগতি মুক্তমঞ্চে ব্রিফ করার বাধ্যবাধকতা আরোপ।আগামী ১৫ মে’র মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন