ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৫০৬ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৫০৬ জন হাসপাতালে ভর্তি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, বরিশাল বিভাগে ৫৩ জন ও ময়মনসিংহ বিভাগে ২৫ জন ভর্তি হয়েছেন।

ঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ২৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪৮ জন পুরুষ ও ১৩০ জন নারী। এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৬৯ হাজার ৮৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন