ঢাবির ১৮টি হলে ফার্স্ট এইড বক্স বিতরণ করলো ছাত্রশিবির

ঢাবির ১৮টি হলে ফার্স্ট এইড বক্স বিতরণ করলো ছাত্রশিবির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে ১৮টি হলে ফার্স্ট এইড বক্স বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিটি হলের প্রতিনিধিদের হাতে ফার্স্ট এইড বক্স তুলে দেন ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাখা সেক্রেটারি মুহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দারসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাখা সভাপতি এস এম ফরহাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করতেই আমাদের এ উদ্যোগ। শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা ও মৌলিক দায়িত্ববোধ থেকেই ছাত্রশিবির ভবিষ্যতেও ছাত্রকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, ফার্স্ট এইড বক্সগুলোতে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র, ব্যান্ডেজ, গজ, অ্যান্টিসেপ্টিক এবং প্রাথমিক চিকিৎসা নির্দেশিকা সংযুক্ত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন