ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই সেবা চালু

ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই সেবা চালু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক। তিনি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ছাত্রদলের প্রার্থী ছিলেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার ক্যাম্পাসের 'শ্যাডো' নামক এলাকায় বারকোড স্ক্যানারসহ স্টিকার সাঁটিয়ে এ কার্যক্রম শুরু করা হয়।

'বাংলাদেশ ফার্স্ট' নামের এই ফ্রি ওয়াইফাই সেবাটি ক্যাম্পাসের শ্যাডো, কলা ভবন, বিজনেস ফ্যাকাল্টিসহ আশপাশের এলাকায় ইন্টারনেট কাভারেজ দেবে। পাশাপাশি এতে একসঙ্গে দুই শতাধিক ডিভাইস দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে।

এ বিষয়ে আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, আমরা দেখেছি অনেক শিক্ষার্থীর আবাসস্থলে ওয়াফাইয়ের ব্যবস্থা থাকলেও ক্যাম্পাসে এরিয়ায় ইন্টারনেট সংকটের কারণে অনেক শিক্ষার্থী বিভ্রাটে পড়ে, এ কারণে ক্যাম্পাস শ্যাডো এলাকায় আমরা শিক্ষার্থীদের জন্য একটা দ্রুতগতির ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছি। শিক্ষার্থীরা উপকৃত হলেই এ উদ্যোগের সফলতা আসবে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আল আমিন, সাবেক সমাজসেবা সম্পাদক শেখ রাসেল, মানসিক স্বাস্থ্য উন্নয়ন সম্পাদক রাকিবুল হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, সহ-অর্থ সম্পাদক মাহফুজুর রহমান এবং সহ-সমাজসেবা সম্পাদক আবরার হামীম আপন।

এতে আরো উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমান হলের হেদায়েতুল্লাহ আবির, রিনভী মোশাররফ, মনিরুল ইসলাম হিরন, হাসানুজ্জামান নাদিম, নোমান আবদুল্লাহ, সাদমান সাকিব, ইরাম, তৌহিদ, রিজভী ও মিলন; মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের রায়হান আহমেদ ও মুনতাসীর সাবির, স্যার এ এফ রহমান হলের মোহাম্মদ মুবিন, মোহাম্মদ আল আমিন, ত্বকী ও শরীফ, জহুরুল হক হলের অন্তর আহমেদ অন্তু, রায়হান আবেদীন, সুফি ও শহীদ, জসীমউদ্দিন হলের মুনতাসীর মাহমুদসহ ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন