ডাকসু নির্বাচন: দুই ভিপি প্রার্থীর ভোট বর্জন

ডাকসু নির্বাচন: দুই ভিপি প্রার্থীর ভোট বর্জন

ভোট কারচুপি ও দলীয় আধিপত্য বিস্তারের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী তাহমিনা আক্তার ও 'অপরাজেয় ৭১-অদম্য ২৪' এর ভিপি প্রার্থী নাইম হাসান । তাহমিনা আক্তার বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের প্রার্থী। আর নাইম হাসান ছিলেন 'অপরাজেয় ৭১-অদম্য ২৪' প্রার্থী।

তাহমিনা আক্তার আজ সাড়ে ৩টার দিকে টিএসসিতে সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেন। তিনি বলেন, নির্বাচনে ভোট কারচুপি ও দলীয় আধিপত্য দেখছি।

বিজ্ঞাপন

তাহমিনা বলেন, অমর একুশে হলে পোলিং অফিসার শিক্ষার্থীকে ব্যালট পেপার পূরণ করে দেওয়ার ঘটনা ঘটছে। আবার আমাদের ছয় জন পোলিং এজেন্ট রাখার জন্য কর্তৃপক্ষে তথ্য দেওয়া হয়ে ছিল। কিন্তু তারা একজনকে দেয়নি।

এদিকে 'অপরাজেয় ৭১-অদম্য ২৪' এর ভিপি প্রার্থী নাইম হাসান হৃদয় বলেন, আগে থেকে শিবির প্রার্থীর পক্ষে পুরন করা ব্যালট দিয়ে এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে শিবির প্রার্থীকে জিতিয়ে দেয়ার জন্য প্রহসণের ভোট গ্রহণ হচ্ছে। তাই নিজেকে প্রত্যাহার করে এই ভূয়া নির্বাচন বর্জন ও বয়কট করলাম।

তিনি আরো বলেন, শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট ভিসি ও নির্বাচন সংশ্লিষ্ট সবার উপর অনাস্থা জ্ঞাপন করে তাদের পদত্যাগ দাবি করছি এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন