রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে ৬০ জন শিক্ষার্থী বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৪৪তম ব্যাচে নিয়োগ পেয়েছেন। গত সোমবার রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
এর মধ্যে প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের মেহেদী হাসান (পঞ্চম) ও জহির রায়হান, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গোলাম কিবরিয়া আকাশ, আইসিই বিভাগের শামিমা আক্তার, ইংরেজি বিভাগের রিজওয়ানা শতভী, মার্কেটিং বিভাগের আরিফ ইশতিয়াক, ইইই বিভাগের রিয়াদ খান এবং এসিসিই বিভাগের আবদুল্লাহ আল মামুন।
পুলিশ ক্যাডারে নিয়োগ পেয়েছেন ফার্মেসি বিভাগের মুজাহিদুল ইসলাম (দশম), প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের তানভীর আনজুম (১৮তম) এবং ইইই বিভাগের রাকিব রবিন। পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের এসএম সোহেল রানা (চতুর্থ)।
এ ছাড়াও কারিগরি শিক্ষা ক্যাডার হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নাজমুল জাহিদ ও এনামুল হক, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যাবস্থাপনা বিভাগের তমা রায়, ইংরেজি বিভাগের ইসলাম শশী ও শাহাদাত হেসেন শিমুল।
শিক্ষায় নিয়োগ পেয়েছেন ইতিহাস বিভাগের আব্দুল হাকিম পাটোয়ারী (প্রথম), বাদশা রায়হান ও রফিকুল ইসলাম, দর্শন বিভাগের শাহাদুজ্জামান শিশির (দ্বিতীয়), জাহাঙ্গীর আলম নিশান, সাইফুল আল আমান ও রাসেল আহমেদ, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের নাজমুল হাসান শাওনসহ অনেকে।
লাইভস্টকে নিয়োগ পেয়েছেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের শুভ কুমার (তৃতীয়), সেলিম হোসেন, জুপি সরকার, ফাতেমাতুল জান্নাত, গোলাম সরওয়ার সজল, মাহাবুবুর রহমান, মো. শেখ সাদি, আল মামুন জুয়েল, ফয়সাল ইসলাম ও পারভেজ হোসেন। টানা দুবার লাইভস্টক ক্যাডার হয়েছেন একই বিভাগের মোহাম্মদ রুবেল।
এ ছাড়াও আনসার ক্যাডার হয়েছেন ইংরেজি বিভাগের শাহারিয়ার রনি ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের পারভেজ মিয়াজি। খাদ্য ক্যাডার হয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের মাহমুদুল হাসান।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত সব শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তোমাদের এ গৌরবময় সাফল্যে বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

