রাকসু নির্বাচন ঘিরে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন

রাকসু নির্বাচন ঘিরে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিতের জন্য পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোটগ্রহণ শুরুর পর বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিতের জন্য পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

দীর্ঘ ৩৫ বছর পর আজ সকাল ৯টা থেকে শুরু হয়েছে রাকসু নির্বাচনের ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫। আর পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।

রাকসুতে মোট পদ ২৩টি, প্রার্থী ২৪৭ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট হল ১৭টি। প্রত্যেক হল ছাত্র সংসদে ১৫টি করে মোট ২৫৫টি পদের বিপরীতে নির্বাচন করছেন ৬০১ জন প্রার্থী। এর মধ্যে ছেলেদের ১১টি হলের ৪৬০ জন প্রার্থী এবং ৬টি নারী হলের প্রার্থী সংখ্যা ১৪১।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন