মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, সংঘাত শুরু হওয়ার ছয় মাস পরেও তেহরানের সঙ্গে সংঘর্ষ অব্যাহত থাকা সত্ত্বেও তিনি ইরান যুদ্ধকে যুদ্ধ হিসেবে দেখছেন না বলে অভিমত ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধ শেষ হবে কি না—এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, ‘আমি এটিকে যুদ্ধ বলব না। এই মুহূর্তে সক্রিয় কোনো গোলাগুলি চলছে না।’
ভ্যান্স এমন এক সময়ে এই মন্তব্য করেছেন যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতের ইতি টানতে চাইছেন, যা তার প্রশাসনকে স্থবির করে দিয়েছে।
ভ্যান্স আরো বলেন, ‘আমি স্বীকার করি যে কিছু জায়গায় এই সংঘাত তীব্র আকার ধারণ করেছে, কিন্তু তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি মার্কিন- ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর বড় ধরনের যুদ্ধ অভিযান মাত্র ছয় সপ্তাহ স্থায়ী হয়েছিল।
তিনি বলেন, ‘কিন্তু যখন আপনারা জিজ্ঞাসা করেন এর শেষ কবে হবে, তখন আপনারা আমাকে এমন প্রশ্ন করছেন যেন ইরানিরা জাহাজে গুলি চালানো কবে বন্ধ করবে? আমি মনে করি বাস্তবতা হলো, আমি সেই প্রশ্নের উত্তর জানি না। আপনাদেরকে ইরানিদেরই জিজ্ঞাসা করতে হবে।’
কয়েক সপ্তাহ শান্ত থাকার পর, রোববার মার্কিন বিমান হামলার মাধ্যমে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে, যা ছয় মাস ধরে চলা এই যুদ্ধে অচলাবস্থাকে আরো গভীর করে তুলেছে, কারণ ইরান কৌশলগত হরমুজ প্রণালির ওপর তার নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
ভ্যান্স জোর দিয়ে বলেছেন যে, বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের সাথে আলোচনা পুনরায় শুরু করবে না।
কিন্তু জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে ব্যালট বাক্সে ট্রাম্পের রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা দেখা দেওয়ায়, তার প্রশাসন এই বার্তা দিতে শুরু করেছে যে জলপথ দিয়ে তেলের প্রবাহ এখন যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে ফিরে আসছে।
সূত্র: আরব নিউজ
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


