বাউবিতে যোগ দিলেন ড. এম শমশের আলী

জেলা প্রতিনিধি, গাজীপুর

বাউবিতে যোগ দিলেন ড. এম শমশের আলী

শিক্ষাবিদ অধ্যাপক ড. এম শমশের আলী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ‘প্রফেসর ইমেরিটাস’ পদে যোগদান করেছেন। বাউবির বোর্ড অব গভর্নরস-এর ১৯৫তম সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বাউবির প্রতিষ্ঠাতা উপাচার্য ড. শমশের আলী উন্মুক্ত ও দূরশিক্ষণসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা উন্নয়ন ও গবেষণায় পরামর্শ দেবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এসময় বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাঁকে অভিনন্দন জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘বাউবির স্বপ্নদ্রষ্টা ড. এম শমশের আলীর পরামর্শে বিশ্ববিদ্যালয় আরও গতিশীল হবে।’

উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম আনুষ্ঠানিকভাবে অধ্যাপক এম শমশের আলীকে নিয়োগপত্র প্রদান করেন। অধ্যাপক ড. এম শমশের আলী তাঁর প্রতিক্রিয়ায় বাউবি কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম ও রেজিস্ট্রার ড. মো. শফিকুল আলম উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. এম শমশের আলী বহু সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হরিপ্রসন্ন রায় স্বর্ণপদক, বাংলাদেশ একাডেমি অব সায়েন্স স্বর্ণপদক, জগদীশ চন্দ্র বসু স্বর্ণপদক অন্যতম। তিনি বিজ্ঞান, গণিত ও ইসলাম নিয়ে বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন