জবিতে ভর্তি আবেদনের সময় ২ দিন বাড়ল

জবিতে ভর্তি আবেদনের সময় ২ দিন বাড়ল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা দুই দিন বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ নভেম্বর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদনের শেষ সময় নির্ধারিত ছিল ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। শিক্ষার্থীদের সুবিধার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্তে সেই সময়সীমা বাড়িয়ে আগামী ৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পূর্বে প্রকাশিত ভর্তি সংক্রান্ত অন্যান্য শর্তাবলি ও বিষয়সমূহ অপরিবর্তিত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন