খুলনা মহানগরীর শিববাড়ি মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ঝটিকা মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে দুজনকে আটক করেছে।
বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে মিছিলটি তেঁতুলতলা মোড়ে পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া করে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৫টার দিকে শিববাড়ি মোড় থেকে আওয়ামী লীগের ২০-২৫ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি তেতুলতলা মোড়ে পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। প্রাথমিকভাবে তাদের নাম ইব্রাহিম ও পনু সরদার বলে জানা গেছে।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ তাদের থানায় নিয়ে আসছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

